- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক
নেহা কাক্কর। বলিউডের জনপ্রিয় গায়িকা। সেই সঙ্গে নেহা কিন্তু চরম ড্রামা কুইন। নিজের বিয়ে নিয়েও ড্রামা করে ফেলতে পারেন একমাত্র তিনি। কিছুদিন আগেই পাঞ্জাবের গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করেছেন নেহা। কিন্তু বিয়ের আগে তিনি এমন পোস্টার তৈরি করেছিলেন যে, কেউ বুঝতেই পারছিলেন না বিয়েটা সত্যিই হচ্ছে কিনা। কারণ এর কয়েক মাস আগেই আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ের মিথ্যা খবর প্রচার করে মিউজিক ভিডিও লঞ্চ করেছিলেন তিনি। তবে এবার তিনি যা করেছেন, তা সব থেকে সেরা।
অন্তঃসত্বার ভুয়া খবর ছড়িয়ে তিনি ফের লঞ্চ করেছেন একটি মিউজিক ভিডিও। অ্যালবামটির নাম ‘খেয়াল রাখকা কার’। এই গানের মুক্তি নিয়ে এর আগে চর্চা হয়েছে প্রচুর। সেই শুটিংয়ের একটি মজার ভিডিও শেয়ার করেছেন নেহা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন তিনি। পাশে রয়েছেন স্বামী রোহন। হঠাৎ নেহা চিৎকার করে উঠলেন, আহ কিক মারা! মানে পেটের সন্তান লাথি মারছে। সঙ্গে সঙ্গে নেহার পেটে হাত রাখলেন রোহন। ফুচকা ওয়ালা তো অবাক ! তিনি সবে বলছিলেন, নেহাজি আমার দোকানের ফুচকা খাচ্ছেন… কথা বন্ধ হয়ে গেল সবার। হাসতে শুরু করলেন নেহা। সবাই ভেবেই বসেছিল সত্যিই অন্তঃসত্বা নেহা।
নেহা সব সময় নিজের জীবন নিয়ে মজা করেন, তারপর গানের অ্যালবাম লঞ্চ করেন। তবে নেহার এবারের বাড়াবাড়ি রকমের কাণ্ড দেখে বিরক্ত নেটিজেনরা। কমেন্টে সবাই নেহার সমালোচনা করেছেন। এভাবে জীবন নিয়ে নাটক করতে বারণ করেছেন তাকে। তবে সে কথা নেহা শুনলে তবে না। দেখা যাক তিনি এবার সত্যিই কবে মা হন! সে সময় আবার নতুন কি নাটক আছে তা তো নেহাই জানেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.