- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এবার প্রেমিকের মিউজিক ভিডিও দেখে আপ্লুত তিনি। ওই ভিডিওর টিজার ইনস্টাগ্রামে স্টোরিতে আপলোডের পর তিনি নীচে লিখলেন, ‘সো প্রাউড অব ইউ জান।’ গর্বিত প্রেমিকার প্রতিক্রিয়া যেন ভিডিওটির থেকেও বেশি মন কেড়েছে দর্শকের। সুস্মিতা সেনের প্রেমিক রহমান শোল ও ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত এরিকা জেনিফার ফার্নান্ডেজ-এর নতুন মিউজিক ভিডিও ‘মৌলা’ মুক্তি পায় বুধবার।
মিউজিক ভিডিওটি ‘সারেগামা অরিজিনালস’-এর প্রথম ভিডিও। রহমান, এরিকা ও সালমান শেখের প্রেমের ত্রিকোণ প্রেমে মজেছে দর্শক। পাপনের গলায় বিরহও বেশ সুন্দর। এই মতামত কেবল দর্শকের নয়। ভিডিওর নায়ক-নায়িকাও পাপনের গানে মুগ্ধ। সুস্মিতার থেকে ১৬ বছরের ছোট রহমান। তাদের কেমিস্ট্রি দেখে বহুদিন ধরেই মু্গ্ধ নেটিজিনরা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.