- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেদক
আলোচিত শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলার রায় আজ রবিবার (২০ডিসেম্বর) ঘোষণা করা হবে। এ রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।
এর আগে গত ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন।
মামলাটিতে শিশু সামিউলের মা আয়েশা হুমায়রা এশা জামিনে ছিলেন। গত ২৩ নভেম্বর তিনি আদালতে হাজির হননি। আদালত জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার আরেক আসামি শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কু (৪৩) পলাতক আছেন।
জানা যায়, ২০১০ সালের ২৩ জুন শিশু সামিউল মায়ের প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে মা আয়েশা হুমায়রা এশার অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় শিশু সামিউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে সামিউলের লাশটি বস্তায় ঢুকিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। ২৪ জুন নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা কে এ আজম বাদী হয়ে ওই দিনেই আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.