আজ বিজিবি দিবস

এস,এম আব্দুর রাজ্জাক

রবিবার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২০’ উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

দিবসটি করোনা ভাইরাস সংক্রমণজনিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে এ বছর বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সেখানে দেশের সব প্রান্ত থেকে বিজিবি সদস্যরা যুক্ত থাকবে।

আজ বিশেষ দরবার শেষে অনারারী সুবেদার মেজর হতে অনারারী সহকারী পরিচালক এবং অনারারী সহকারী পরিচালক হতে অনারারী উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান, শ্রেষ্ঠ রিক্রুট প্রশিক্ষক/প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী/জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দলগত/ব্যক্তিগত পুরস্কার প্রদান, অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান, শ্রেষ্ঠ ব্যাটালিয়ন ও রানারআপ ব্যাটালিয়নকে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও শ্রেষ্ঠ কোম্পানি ও বিওপি কমান্ডারদের পুরস্কার প্রদান এবং মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেল্স। স্বাধীনতার পর ১৯৭২ সালে এর নাম হয় ‘বাংলাদেশ রাইফেলস।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দপ্তরে বিডিআরের কতিপয় উচ্ছৃঙ্খল জওয়ান সংঘটিত করে ইতিহাসের বিভীষিকাময় নারকীয় হত্যাকান্ড। কিন্তু বিডিআর আইনে দোষীদের নগণ্য শাস্তির বিধান থাকায় আইন পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Comments are closed, but trackbacks and pingbacks are open.