- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম.আব্দুর রাজ্জাক
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বলদীআটা গ্রামে আজ মঙ্গলবার দুপুরে জমিজমার সংক্রান্তের জের ধরে ভাতিজাদের হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ইন্তাজ আকন্দ (৬৫) উপজেলার বলদীআটা গ্রামের মৃত হিম্মত আকন্দের ছেলে।
নিহত ইন্তাজ আকন্দের স্ত্রী খোদেজা বেগম ও তার মেয়ে চামেলী জানান, দীর্ঘদিন যাবত আলাউদ্দিন বিএস ও তার ভাই তোতা মিয়া, লিটন হোসেন ও হাছেনরা আমাদের সাথে জমি নিয়ে বিরোধ করে আসছিলো। আজ মঙ্গলবার দুপুরে আমার বাবা জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ আলাউদ্দিন গংরা মিলে আমার বাবার বাঁধা দেয়।
কথা কাটাকাটি’র এক পর্যায় আমার বাবাকে তারা আঘাত ও মারপিট করে করে। আঘাত ও মারপিট করার সাথে সাথেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিন গংরা ইন্তাজ আকন্দের মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছে।
বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম তালুকদার বাবুল স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.