ফরিদগঞ্জে ঐতিহাসিক জশনে জুলুছে ঈদে-মিলাদুন্নবী (সা.) আনন্দ মিছিল অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন পলোয়ান।)ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহাসিক জশনে জুলুছে ঈদে-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া দাখিল মাদ্রাসা থেকে এ মিছিল শুরু হয়।

মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামি সংগঠন, স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-পোস্টার ও সবুজ পতাকা নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরে শ্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল মালেক বুলবুল সাহেবের তত্ত্বাবধানে এবারের জশনে জুলুছে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুছে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। মুসলমানদের জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ বাস্তবায়নই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.