সরিষাবাড়ীতে সমাজের মাংস বিতরণকারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড বাউসি দক্ষিণ পাড়া পঞ্চপীর বাজার এলাকায় পবিত্র ঈদ-উল-আযহার কুরবানির মাংস সমাজে বিতরণ করার সময় জিন্না মিয়া এবং তার দলবলসহ মধ্যেপান করে বিতরণকারীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং তাদের শাস্তির দাবীতে গত মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসী মিলিত হয়ে মানববন্ধন করেছে।

বাউসী দক্ষিণপাড়া গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় কুরবানির মাংসকে কেন্দ্র করে বাউসি দক্ষিণপাড়া গ্রামের জামে মসজিদে আব্দুল বারী মেলেটারি ও জিন্নাহ মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জিন্নাহ মিয়া ও তার লোকজন বারীক মিলিটারি কে লাঞ্ছিত করে।

এর জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চপীর বাজার এলাকায় বাউসী দক্ষিণপাড়া গ্রামবাসী মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন গ্রামবাসীর পক্ষে এবিএম রুহুল আমিন, বাদশা মিয়া, আব্দুল বারী মিলিটারি, রুবেল মিয়া, বাউসি দক্ষিণপাড়া জামে মসজিদের খাদেম বাদশা মিয়া প্রমুখ।

এ ঘটনায়  গত ৮ জুন বাউসি দক্ষিণপাড়া গ্রামের রুবেল মিয়া বাদী হয়ে ১০ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৮ থেকে ১০  জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

বাউসি দক্ষিণপাড়া গ্রামের আব্দুল বারী মেলেটারি বলেন, বৃষ্টি থাকার জন্য কুরবানীর গোশত বিতরণ একটু দেরি হওয়ায় আমার উপর জিন্না ও তার লোকজন হামলা করে।

রুবেল মিয়া বলেন, আমি বাদী হয়ে জিন্না মিয়াকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছি।

গ্রামের মাতব্বর এ বি এম রুহুল আমিন বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমরা বাজার এলাকায় মানববন্ধন করেছি ।         সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.