কাজীপুর জমি নিয়ে উভয় পক্ষে তর্ক বিতর্ক ও সংঘর্ষে অহত ৭

নিজস্ব প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মুনছুর নগর ইউনিয়নের উত্তর মাজনা বাড়ী গ্রামের রবিউল ইসলাম পিতা বসের শেখ ও হবি পিতা মৃতঃ ময়েজউদ্দিনর সাথে দীর্ঘদিন যাবৎ ২,০১ শতাংশ জমি নিয়ে বিরুদ্ধ চলে আসছিলো এক পর্যায়ে গত রবিবার দিন জমি দক্ষল নিতে গেলে কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়, আহত (৭) এ বিষয়ে বর্তমান মেম্বার সোহেল রানা বলেন, জমির আসল মালিক বসের শেখ ।

ভুক্তভোগী ও এলাকাবাসী বলেন বর্তমান মেম্বার, সাবেক মেম্বার ও এলাকাবাসী বলেন। বাদী বিবাদীর মধ্যকার বিরোধী বিষয় নিয়ে মাজনা বাড়ী গ্রামে আমির হোসেনের বাড়ীতে সকলের সমর্থনে মোঃ রাজমহর চেয়ারম্যানের সভাপতিত্বে শালিস বৈঠকে অননুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত সকলে সমর্থনে সভার কাজশুরু করেন।

দেখা যায় দাগ নং ৮০৬/৮০৪ ও ৮০২ নং দলিলে ১.৪৪ তারিখ ১৬/২/৯৮ দলিল নং ১৯০৮ তারিখে ৩/৮/৯৪ ইং দলিল নং ১৯১৩ তারিখে ৩/৮/৯৪ দলিল মূলে মোট ২০১ শতাংশ বাদি পক্ষ বসের গং ক্রয় সত্রে মালিক হন।
বিবাদী হবি মন্ডল ৮০৬/ ৮০৪ / ৮০২ দাগে ২০১ শতাংশ ক্রয়ের একটা দলিল দেখান যাহার নাম্বার ৯৩১ তাং ০২/৫/১১ সে দলিলটি বাদীর দলিলের ১৬ বছর পর সম্পাদিত হয়েছে উভয় পক্ষের দলিল ও পর্চা পর্যালোচনা করে শালিস বৈঠক এই মর্মে সিধান্ত উপনিত হয় যে বাদী পক্ষ বসের শেখ নিয়ম অনুযায়ী জমির প্রকিত মালিক বিধায় বিবাদী পক্ষ আজ হইতে উল্লেক্ষিত জমি হবি মন্ডল তাহাদের দখল সাড়িয়া দিবে এবং বাদী পক্ষ বসের মন্ডল আজ হইতে উক্ত জমি দখল নিয়ে শুখে শান্তিতে চাষ আবাদ করিয়া খাবে। তাহাতে হবি মন্ডলদের কোন প্রকার উজর আপ্তি থাকিবেনা।

বিরুদ্ধ পূর্ণ জমির দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্য কথা কাটাকাটি ও সংঘর্ষ হয় এতে উভেয় পক্ষে (৭) জন আহত হয়। আহতরা সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছে।

বাদীপক্ষ বসের শেখ দীর্ঘদিন পর জমি ফেরত পেয়ে আনন্দে আত্তহারা হয়ে মহান সৃষ্টি কর্তার নিকট শুকরিয়া আদায় করেন।
উল্লেখ থাকে যে বিবাদী পক্ষ বসের মন্ডল গংরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও মামলার ভয় দেখিয়ে আসছে।

এবিষয়ে নাটিয়ার পাড়া পুলিশ পরিদর্শকের কাছে জানতে চাইলে তিনি বলেন এবিষয়টি ও সি সাহেব অবগত আছে ও এস আই আতিক তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.