নাইক্ষ্যংছড়িতে হায়দারের অবৈধ পাথর উত্তোলন

সাইফুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নেতা হায়দারের বিরুদ্ধে ভালুকিয়া খাল থেকে অবাধে পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, উপজেলার ঘুমধুম ইউপির ৯নম্বর ওয়ার্ড এলাকার ভালুকিয়া খাল থেকে প্রায় কয়েক সপ্তাহ ধরে খালের দুই কিলোমিটার এলাকা জুড়ে হায়দারের নেতৃত্বে ৩০-৪০ জন শ্রমিক প্রকাশ্যে পাথর উত্তোলন করে যাচ্ছে। এসব উত্তোলন করা পাথর তার KHB নামক ব্রীকফিল্ডের মাঠে জমায়েত করেন। পরে রাতের বেলা ট্রাকে করে এসব পাথর পার্শ্ববর্তী উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করছে।
পাথর উত্তোলনের ফলে খালটির পানি শুকিয়ে পরিবেশ বিপর্যয়ের আশংকা করছেন স্থানীয়রা। ফলে এসব প্রাকৃতিক সম্পদ বিনষ্টকারী ও পাথর খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান উক্ত এলাকায় বসবাসকারীরা।
অভিযুক্ত হায়দার আলী থেকে এবিষয়ে জানতে চাইলে, পাথর উত্তোলনের কথা স্বীকার করে বলেন, ব্যবসায়ীক উদ্দেশ্য নয়, নিজের বাড়ি বানানোর জন্য দুই-তিন ট্রাক পাথর উত্তোলন করেছেন এবং নিজের ইটভাটার জায়গায় স্তুপ করে রেখেছেন। পাথর উত্তোলনের জন্য প্রশাসন থেকে কোন অনুমতি নেওয়া হয়নি বলে জানান তিনি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান ভালুকিয়া খাল থেকে পাথর উত্তোলনের বিষয়ে তথ্য নেই, তবে খোঁজ নিয়ে পাথর উত্তোলনের প্রমাণ পেলে অবশ্যই অভিযান পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পাথর উত্তোলনের বিষয়ে শুনেছি সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে পাথর উত্তোলনের প্রমান পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.