- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোটার : হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নারী নেত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে ময়মনসিংহ বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার উপস্থিত ছিলেন। আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার নারী বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার বৃষ্টি, সদর উপজেলা নারী বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, ভালুকা উপজেলা নারী বিষয়ক সম্পাদক জলি আক্তার, ঈশ্বরগঞ্জ উপজেলা নারী বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিনসহ আরো অন্যান্য নারী নেতৃবৃন্দ।
মুখ্য আলোচক তার আলোচনায় বলেন “বিপ্লবের সাফল্য নারীদের অংশগ্রহণের ওপর নির্ভরশীল, কারণ তারাই সমাজের প্রাণশক্তি।” “যে সমাজ নারীদের প্রাপ্য মর্যাদা দিতে পারে না, সেই সমাজ কখনো বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারে না।”তিনি আরোও বলেন- “যে কোনো আন্দোলন সফল তখনই হয়, যখন নারীরা সেই পথে দৃঢ়তার সঙ্গে পা বাড়ায়।”
তাই তিনি উপস্থিত নারীসহ অন্যান্য সমস্ত নারীদেরকে বিপ্লবে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান। কেননা নারীদের অংশগ্রহণ শুধুমাত্র বিপ্লবকে এগিয়ে নেয় না, বরং তা সমাজের ভিত্তিকে আরও গতিশীল ও শক্তিশালী করে।
|

Comments are closed, but trackbacks and pingbacks are open.