- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেদন:
নাগরীকের মুক্তির দাবিতে এবং নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপিড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১টায় সরিষাবাড়ী অনার্স কলেজ গেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরিষাবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মাসুদ রানা চপলের সঞ্চালনায় মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহব্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন;জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলীম সবুজ, সদস্য সচিব মানিক মিয়া,ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ আহমেদ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদী শাসন মুক্ত বাংলাদেশ।বক্তারা আরো বলেন, আর কোন গুম, খুন ও নির্যাতনের শিকার হয়ে অসহায় মায়ের বুক খালি হবে না।আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা হবে নিরপেক্ষ।
পরিশেষে গুম,খুন ও নির্যাতনের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী এবং সকল নাগরীকের নিপিড়নের ঘটনার যথাযথ বিচারের জোর দাবি করে মানববন্ধনের কার্যক্রম শেষ হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.