- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোটার :
নারী-কণ্যা’র সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি,এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সরিষাবাড়ী’র আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ অনুপ সিংহ জয়িতাদের সনদ ও সম্মাননা তুলে দেন। বিশেষ অতিথী হিসেবে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, খাদ্য কর্মকর্তা বুলবুল আহমেদ, একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাদ মিয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমীন, সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, সহ সভাপতি সরকার আবুল হোসেন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন । আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আন্নু মিয়া।
আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জুবেদা খানম, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী নারী রুমি আক্তার, সফল জননী হিসেবে রেহেনা পারভীন,নির্যাতনে বিভিষিকা মুখে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী কুলসুম বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী হেপী কে জয়িতার সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে। এতে বিভিন্ন পেশাজিবী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.