- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকায় ক্বারী জামাল নুরানী তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৬ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার।
মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল ওহাব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোলাবাড়ী ক্বওমিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মমিন, শালিখা ফাযিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ, হযরত মাওলানা আব্দুল কাদের সহ আরও অনেকে।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম, জাকির হোসেন তালুকদার, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সার্বিক পরিচালনায় ছিলেন, জুলহাস উদ্দিন তালুকদার।
ওয়াজ মাহফিলের প্রস্তুতিমুলক সভায় সর্বসম্মতিক্রমে আগামী বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ ২০২৫ সালের ৪ ও ৫ জানুয়ারি শনি ও রবিবার নির্ধারণ করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.