- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক :
টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারায় আ’লীগ সরকারের আমলে বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন তারা ও খন্দকারের মোটর সাইকেল পুড়ানোর মামলায় বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুব লীগের নির্বাহী সদস্য ঢাকার তেজগাঁও কলেজের প্রভাষক মেহেরুল হাসান সোহেল কে গ্রেপ্তারকরেছে ধনবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার(৫ডিসেম্বর) ঢাকার ফার্মগেইট এলাকা থেকে তাকে ধনবাড়ী থানা পুলিশ গ্রেপ্তার করে। অভিযান পরিচালনা করেন ধনবাড়ী থানার এস আই শ্রী জীব ও এস আই মনোয়ার হোসেন।
থানার ওসি মো: শহিদুল্লা জানান, গ্রেপ্তারকৃত আসামী মেহেরুল হাসান সোহেল কে গত শুক্রবার টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মেহেরুল হাসান সোহেল ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ী গ্রামের মৃত আ: হালিম বাদশার ছেলে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.