- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ আসন্ন ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে জামালপুর জেলায় সাউন্ডবক্স ও আতশবাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা প্রশাসক শফিউর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ উপলক্ষে জামালপুর জেলায় সাউন্ডবক্স, ডেক্সসেট বাজানো ও পটকা বা আতশবাজি ফাটানোসহ পটকা বা আতশবাজি ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গণবিজ্ঞপ্তির বিষয়ে জেলা প্রশাসক শফিউর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.