- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ভারতে এক শিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রীকেই বেড়াতে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায়। অভিযুক্ত ওই শিক্ষক আগে থেকেই বিবাহিত ছিলেন।এই ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।
এছাড়া একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গ্রেফতার ওই শিক্ষকের নাম চালাপাতি (৩৩)। তাকে প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স (পিওসিএসও) আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক বিবাহিত এবং তার একটি মেয়ে রয়েছে। তিনি একটি বেসরকারি স্কুলে পড়ান। অন্যদিকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বয়স ১৭।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার (২৯ মার্চ) ওই ছাত্রীর ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে অভিযুক্ত শিক্ষক তাকে কৌশলে মিথ্যা বলে তিরুপাতি নিয়ে যায়। এরপর তারা মন্দিরে বিয়ে করে।এরপর ওই শিক্ষকের আচরণ পরিবর্তন শুরু হয়। ভুক্তভোগী শিক্ষার্থী পরে পুরো ঘটনা তার পরিবারকে জানায়। পরবর্তীতে তার পরিবার গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.