- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজধানীর উত্তরাস্থ জাতীয় দৈনিক প্রথম বেলা পত্রিকা অফিসে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায়
বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরখান থানা শাখার সম্মানিত সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক প্রথম বেলা ও জাতীয় সাপ্তাহিক রাজধানী সুপ্রভাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম মহোদয়ের শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফ-উল-আলম, জাতীয় দৈনিক প্রথম বেলা ও জাতীয় সাপ্তাহিক রাজধানী সুপ্রভাত পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেল, সহ-সম্পাদক মোঃ আবুল কালাম, বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশনের নেতা মোঃ তাজুল ইসলাম, মোঃ বদিউজ্জামান বাবলু, সজিব শেখ, মোঃ আজহারুল ইসলাম, ঝুমুর আক্তার, মোঃ সময় খান, শিমু আক্তার, মোসাঃ হাফসা আক্তার, মোঃ আশিক আহাম্মেদ ও মোঃ নাজিম উদ্দীন।

এসময় বক্তাগণ অনুষ্ঠানের মধ্যমণি আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম মহোদয়ের সুন্দর ও সুখী জীবন এবং দীর্ঘায়ু কামনা করেন। দিবসটি স্মরণীয় করতে দিনব্যাপী অতিথি অভ্যর্থনা, আলোচনা, প্রীতিভোজ এবং পুরস্কার বিতরণ করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.