- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ফেনীর মুহুরীগঞ্জ বিসিক এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী লরিচাপায় মোশারফ হেসেন (২২), জহিরুল (৪৫) ও সাজু (১৮) নামে তিন পথচারী নিহত হয়েছেন। নিহত তিনজনের বাড়ি জামালপুর জেলায়। তারা বিসিক এলাকায় একটি প্রতিষ্ঠানের শ্রমিক। ফেনীর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুল ইসলাম এ সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে বিসিক থেকে কাজ শেষ করে একটি প্রতিষ্ঠানের পাঁচজন কর্মী হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা ঢাকাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চারজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। ঘটনার পর লরিটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, লরিটি পুলিশ হেফাজতে রয়েছে। চালককেও আটক করা হয়েছে। আহত শ্রমিককে মিরসরাইয়ের বারইয়ার হাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.