- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার (২০ অক্টোবর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে ছুটি নির্ধারণ করা হয়েছিল ১৯ অক্টোবর। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর পুনঃনির্ধারণ করা হলো। এদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলে অভিহিত করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.