- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মসজিদের এক ইমামকে আটক করেছে এলাকাবাসী। আটকের পর প্রবাসীর স্ত্রী ও ইমামের বিরুদ্ধে মামলার পর জেল-হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) রাত ২টায় চাঁদপুরের কচুয়ায় উপজেলার বিতারা ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণ পাড়ার আলেক ডাক্তারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ইমামের নাম ফাহাদ হোসেন (৩০)।
তিনি কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকিয়ারা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে এবং বায়তুল আমান জামে মসজিদের ইমাম। ওই নারী প্রবাসী কলিমউল্লাহর স্ত্রী। স্থানীয়রা জানায়, ফাহাদ হোসেন প্রবাসীর স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদ কমিটি ও এলাকাবাসী ইমামকে সতর্ক করেন। বৃহস্পতিবার রাতে তারাবি নামাজের পর প্রবাসী স্ত্রীর ঘরে গেলে ওঁৎ পেতে থাকা স্থানীয় যুবকরা তাদের আটক করে। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে শুক্রবার (৭ মে) সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশে এসআই আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার পর জেল-হাজতে পাঠানো হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.