- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। একটু বৃষ্টির অপেক্ষায় দেশবাসী। কোথাও কোথাও বৃষ্টি চেয়ে ইসতেসকার নামাজও আদায় করেছেন মানুষ। মাঝে এক দুইদিন বৃষ্টি হলেও তা অপ্রতুল। এ অবস্থার মধ্যে আজ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আজ রাতে দেশের উত্তরাঞ্চলগুলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। আর রবিবার থেকে সারাদেশে বৃষ্টি ও কালবৈশাখী শুরুর সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ দেশের উত্তরাঞ্চলগুলোতে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে কালবৈশাখী হওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে। আর কাল থেকে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারা দেশে তাপমাত্রা অনেকটা কমেছে এবং কাল থেকে তাপমাত্রা আরও কমবে।
রবিবার থেকে তাপমাত্রা কমে সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়ে তিনি বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এবং সর্বনিম্ন তাপমাত্রা টেকনাফের তেতুলিয়া, ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে

Comments are closed, but trackbacks and pingbacks are open.