- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ভোলার লালমোহন উপজেলায় ভারত থেকে আসা প্রধান শিক্ষক বজলুর রহমানের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের নেতৃত্বে বজলুর রহমানের বাড়ি লকডাউন করা হয়।
বজলুর রহমান লালমোহন উপজেলার চরভূতা লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ১৩ এপ্রিল তিনি চিকিৎসার জন্য ভারত যান। ভারত থেকে চিকিৎসা শেষে বজলুর রহমান শুক্রবার লালমোহন আসেন। খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বজলুর রহমানের বাড়িতে লাল পতাকা টানিয়ে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বজলুর রহমান ভারতের চেন্নাই থেকে শুক্রবার বাড়িতে আসেন। আমরা তার বাড়িতে লাল পতাকা টানিয়ে ১৪ দিনের জন্য লকডাউন করে দিয়েছি। তাকে আলাদা একটি কক্ষে রাখার জন্য পরিবারকে নির্দেশ দিয়েছি

Comments are closed, but trackbacks and pingbacks are open.