নিষেধাজ্ঞা শেষে পদ্মা-আড়িয়ালখাঁয় ইলিশ ধরা শুরু

মা ইলিশ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্য রাত থেকে ইলিশ ধরতে নদীতে নেমেছেন ফরিদপুরের জেলেরা। মহামারীকালে দীর্ঘ সময় পর পদ্মা ও আড়িয়ালখাঁয় ইলিশ ধরার সুযোগ পাওয়ায় স্বস্থি এসেছে জেলেদের মনে।

ফরিদপুর জেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দেশের বিভিন্ন নদ-নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। এই দুই মাস ফরিদপুরেরর সদর উপজেলার পদ্মার অংশ থেকে সদরপুর সীমানা এবং আড়িয়ালখাঁ নদে এই উপজেলার অংশ থেকে সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল।

শুক্রবার বিকালে ফরিদপুরে সদর উপজেলার ধলার মোড় ও সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা পাড়ে গিয়ে দেখা যায়, শেষমুহুর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। জাল নিয়ে নদীর তীরে অপেক্ষা করছেন তারা। তাদের আশা, এই মৌসুমে ইলিশসহ ভালো মাছ ধরা পড়বে, ফিরবে সংসারের সচ্ছলতা।

জেলা মৎস্য বিভাগেরও দাবি মা ইলিশ রক্ষা কর্মসূচি সফল হওয়ায় এ বছর অন্যান্য বছরের তুলনায় ইলিশের উৎপাদন বৃদ্ধ পাবে।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মুনিরুল ইসলাম জানান, জেলার তালিকাভুক্ত ১১ হাজার জেলে পরিবার রয়েছে। পদ্মা ও আড়িয়ালখাঁয় প্রায় দুই হাজার জেলে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন। আমরা সরকারি ভাবে ওই সকল জেলেদের খাদ্য সহায়তা দিয়েছি।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আলী জনান, মা ইলিশ সংরক্ষণের জন্য সরকার ঘোষিত গত দুই মাসে এ সময় অবৈধ ভাবে ইলিশ ধরায় জেলার অর্ধশতাধিক জেলেকে জেল জরিমানা করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.