- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুবাই থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি আসনের নিচ থেকে ২৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। যার ওজন তিন কেজি ২৪৮ গ্রাম। বাজার মূল্য প্রায় দুই কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা।
বৃহস্পতিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এসব স্বর্ণবার উদ্ধার করে। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। রাত একটা ৫৯ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুবাই থেকে ঢাকায় অবতরণ করে। ফ্লাইট নং-BG-5046। এরপর বিমানের সিটের নিচে তল্লাশী করে অভিনবভাবে লুকিয়ে আনা ২৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় সাড়ে তিন কেজি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.