- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মা রান্না করছিলেন। এমন সময় ১০ বছরের শিশুটিকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি রিকশা গ্যারেজে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক সেবুল আহমদ (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
তিনি জানান, সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগী বাজারে গেলো ২১ ফেব্রুয়ারি সকালে শিশুটির মা রান্না করছিলেন। এমন সময় প্রতিবেশী বাসার ভাড়াটিয়া অটোরিকশা চালক সেবুল শিশুটিকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি রিকশা গ্যারেজে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সেবুল পালিয়ে যায়।
পরে রক্কাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। তবে শিশুটির অবস্থা খারাপ হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করলে স্থানীয় বৈরাগী বাজার থেকে সেবুলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত সেবুল জকিগঞ্জ উপজেলার বেউর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.