- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

তামিমা তাম্মিকে বিয়ে করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে ‘ব্যাড বয়’ খ্যাত নাসির হোসেন। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে গাঁটছড়া বাঁধেন নাসির-তামিমা। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আলোচিত নাসির-তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রতারণার হাত থেকে বাঁচতে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আদালতে। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আরেক স্বামী ভুক্তভোগী রাকিব হাসানসহ তিন ব্যক্তি মিলে একটি সংগঠনের পক্ষ থেকে নোটিশটি পাঠানো হয়েছে। এ লিগ্যাল নোটিশে আইন সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব ও ধর্ম মন্ত্রণালয় সচিবকে এ লিগ্যাল নোটিশ পাঠানোর নির্দেশনা চাওয়া হয়েছে। নোটিশ প্রেরণকারী অন্যরা হলেন, ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন, ভুক্তভোগী সোহাগ হোসেন ও কামরুল হাসান। লিগ্যাল নোটিশটি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের মাধ্যমে পাঠানো হয়।
এর আগে ক্রিকেটার নাসির তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা এবং তার আগের স্বামী রাকিবকে নিয়ে সংবাদমাধ্যমে চলমান বিতর্ক যখন তুঙ্গে তখন রাকিবের পাশে দাঁড়ানোর কথা বলে পুরুষের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘এইড ফর মেন’। সময়নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম।
একবছরের প্রেমের সম্পর্কের পর ২০১১ সালে বরিশালের যুবক রাকিব হাসানকে বিয়ে করেন তামিমা। বিয়ের পর তামিমার পড়াশোনার দায়িত্ব পড়ে স্বামী রাকিবের ওপর। দীর্ঘদিন পড়াশোনা করানোর পর চাকরিতে যোগ দেন তামিমা। এরপরই বেপরোয়া হয়ে উঠেন তিনি। স্বামীকে না জানিয়েই নারায়ণগঞ্জের হিন্দুধর্মাবলম্বী অলককে নিয়ে ‘সংসার’ পাতেন তামিমা। যদিও মাত্র ৬ মাস পরই বিচ্ছেদ হয় তাদের সেই অবৈধ বিয়ের। স্বামীর কাছে ক্ষমা চেয়ে আবারও ফিরে আসেন রাকিব এর কাছে।
এরপর ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ক্রিকেটার নাসির হোসেনের সাথে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বেরিয়ে চলে মেলামেশা। তবে তাদের এমন কর্মকাণ্ড কিছুটা আঁচ করতে পারেন রাকিব। তখন স্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, নাসিরকে সে কিভাবে চেনে? তামিমা জানান, ‘সে জাস্ট আমার ফ্রেন্ড। আর কিছু না। আমার জন্মদিনে আসছিল সে। তোমাকে সেই কেক পাঠায়ছিলাম তো।’
এসব বিষয় নিয়ে গণমাধ্যমকে রাকিব বলেন, ‘চাকরির সুবাধে বেশির ভাগ সময় দেশের বাইরে থাকলেও তামিমা এবার কবে দেশে এসেছেন সেটাও জানেন না তিনি। নাসিরের সঙ্গে বিয়ের পরই তিনি জানতে পারেন তার স্ত্রী দেশে এসে নাসিরকে বিয়ে করেছেন।
স্ত্রীকে আর ফেরত নিতে চান না জানিয়ে রাকিব বলেন, ‘আমি এরইমধ্যে থানায় জিডি করেছি। তামিমাকে আমি আর ফেরত নিতে চাই না। তবে আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করা ও না জানিয়ে বিয়ে করায় স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তবে আপাতত নাসিরের বিরুদ্ধে আমি কোনো ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছি না।’
এদিকে নাসির ও তামিমার কাণ্ডে রাকিবের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পুরুষ অধিকার নিয়ে কাজ করা ‘এইড ফর মেন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। তারা ইতোমধ্যে রাকিব হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সংক্রান্তে রাকিবকে আইনগত সহায়তা দেয়ার পাশাপাশি যেকোনো যৌক্তিক সহায়তায় পাশে থাকার আশ্বাস দিয়েছে সংগঠনটি।
এর আগে তামিমার আরেক স্বামী রাকিব বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জিডির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চত করেন।
জিডি সূত্রে জানা যায়, ২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। সেখানে ছয় মাস সংসার করার পর ফিরে আসে। পরে রাকিবের সঙ্গে ক্ষমা চেয়ে পার পায়। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি নতুন করে ক্রিকেটার নাসিরের সঙ্গে ছবি ভাইরাল হলে রাকিব জানতে পারেন, তামিমা আবার বিয়ে করেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.