- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর এক ভুয়া মেজরকে গ্রেফতার করেছে পুলিশ। রাজারহাট থানা পুলিশের সহযোগিতায় ফেনী থানা পুলিশ গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ওই ভুয়া মেজরের নাম মোঃ মাইদুল ইসলাম(৪০) রাজারহাট উপজেলার ঘরিয়াল ডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে ঘরিয়াল ডাঙ্গা ইউনিয়ন তাকে গ্রেফতার করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু সরকার।
পুলিশ জানায়, রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা গ্রামের মকবুল হোসেনের ছেলে মাইদুল ইসলাম নিজেকে ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ফেনী জেলার এক যুবকের চাকরি দেয়ার কথা বলে ৭ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়াও ওই প্রতারক বিভিন্ন স্থানে বিজিবি ও সেনাবাহিনীর চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন জনের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে ভুক্তভোগী যুবক ভুয়া জানতে পারলে ফেনী থানায় মামলা করেন, মামলা নং ৫২। এরই প্রেক্ষিতে ফেনী থানা পুলিশ রাজারহাট পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।
ওসি মো: রাজু সরকার জানায়, গ্রেফতারকৃত সেনাবাহিনীর ভুয়া মেজর ফেনী জেলার এক যুবকের চাকরি দেয়ার কথা বলে ৭ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে ওই ভুক্তভোগী ফেনী থানায় মামলা করলে পুলিশ রাজারহাট পুলিশের সহযোগিতায় রাতে গ্রেফতার করে নিয়ে যায়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.