- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নিখোঁজের ৫দিন পর মাটিচাপা অবস্থায় ইনসান শিকদার (৩৩) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মোল্লাকান্দি ইউনিয়ের ঢালীকান্দি এলাকায় নিহতের বাড়ির পাশের পুকুরপাড়ে মাটিচাপা অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত ইনসান স্থানীয় মোল্লাবাড়ি এলাকারর ফিজউদ্দিনের ছেলে। এর আগে ১৩ই ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ইনসান।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, স্থানীয়রা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এঘটনায় কারা জড়িত তা খোঁজে বের করা হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.