- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রেমের ফাঁদে ফেলে দুই কিশোরীকে ছয় বন্ধু মিলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঐ ছয়জন যুবককে গ্রেফতার করেছেন লৌহজং থানা পুলিশ। ওই ছয়জন যুবক লৌহজং উপজেলা মেদিনী মন্ডল ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে প্রেমিক ওই কিশোরী দুজনকে শিমুলিয়া ঘাটে ঘুরতে নিয়ে আসেন। পরে গভীর রাতে নির্জন একটি ঘরে নিয়ে গিয়ে দলবন্ধভাবে ছয়জন যুবক পর পর তিন থেকে চারবার ধর্ষণ করে।
পুলিশকে বিষয়টি জানালে গত বুধবার রাত ৯টা থেকে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ছয়জন যুবককে গ্রেফতার করা হয়। কিশোরী দুইজনকে ভিসেরা টেস্ট করার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়। লৌহজং থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.