- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাতির পিঠে চড়ে রাজকীয়ভাবে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। বাল্যবিয়ের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই তাড়াহুড়ো করে বিয়ে সেরে বর ও কনে পক্ষ সটকে যান।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কনে ওই গ্রামের দুলাল মিয়ার মেয়ে আদুরী আক্তার (১৭)। আদুরী দশম শ্রেণির ছাত্রী। হাতির পিঠে আসা বরের নাম সম্রাট। সে নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের বদ্ধু খানের ছেলে।
এ বিষয়ে ভাঙামোড় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বাবু জানান, শুক্রবার বিকালে বর সম্রাট হাতির পিঠে চড়ে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঠকটারি এলাকা থেকে ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। এ সময় হাতির পিঠে বরকে দেখে উৎসুক জনতা ভিড় করতে থাকে। পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারে যে হাতির পিঠে চরে বর সম্রাট মূলত বাল্যবিয়ে করতে যাচ্ছে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, বাল্য বিয়ে হচ্ছে এমন খবরে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু পুলিশ গিয়ে বিয়ে বাড়িতে কাউকে পায়নি। তবে জানতে পেরেছি পুলিশ যাওয়ার অগেই বিয়ে সম্পন্ন করে উভয় পক্ষ সটকে পড়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.