- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক,ধনবাড়ী ঃ সারাদেশের ন্যায় জনপ্রিয় পত্রিকা “দৈনিক আমার সংবাদ”সত্যের সন্ধানে প্রতিদিন এই স্লোগানকে সামনে রেখে হাটি হাটি পা পা করে নিষ্ঠার সাথে এগিয়ে যাচ্ছে। পত্রিকার ৮ম বছর পুর্তি এবং ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১১ ঘটিকায় প্রগতি প্রাঙ্গনে এক আনন্দ ঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে “দৈনিক আমার সংবাদ” পত্রিকার ধনবাড়ী উপজেলা প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ শহিদুল্লাহ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাচ বাংলা এডিসি ম্যানেজার মোঃ আশরাফ আলী, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ ধনবাড়ী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুর রউফ রব্বানী, স্বাধীন বাংলা নিউজ টিভির নিউজ এডিটর এস.এম. আব্দুর রাজ্জাক, কে টিভি বাংলার ধনবাড়ী প্রতিনিধি মোঃ আবুল হোসেন আকাশ, ডেইলি ব্ল্যাক এন্ড হোয়াইট এর ধনবাড়ী প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম সুজন, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোঃ জাহিদুল ইসলাম রনি, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ ধনবাড়ী শাখার ইউনিট ম্যানেজার আসমাউল হোসনা, এফ এ মোঃ আশরাফুল ইসলাম, এফ এ রাশেদা, এফ এ রোকসানা খাতুন লাকী, শিল্পী খাতুন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.