- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সিলেট নগরীর সুবিদবাজার থেকে ইয়াবাসহ পুলিশের সাময়িক বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) রোকন উদ্দিন ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। এ সময় রোকনের বান্ধবীসহ আরও তিনজনকে আটক করা হয়েছে। বাকি আটকরা হলেন- রোকনের বান্ধবী রীমা বেগম (৪১), জসিম উদ্দিন (২৪) ও ফাহিম শাহরিয়ার (৪১)। রোকন উদ্দিন আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কাজ করতেন। তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৮২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে সোয়া ৪টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাদের আটক করে সিলেট মহানগর পুলিশ। সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, রোকনসহ আটককৃত সকলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক এসআই মো. রোকন উদ্দিন ভূঁইয়া সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে সিলেটের আর্মড পুলিশ ব্যাটালিয়নের লালাবাজার ব্যারাকে কর্মরত রয়েছেন।
এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অভিযোগে ইয়াবা ও নিজের বান্ধীসহ রোকনকে আটক করেছিল র্যাব-৯। এরপরে তিনি এ ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন লাভ করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.