- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করতে চেয়েছিল পিএসসি।
এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, ‘ডিসেম্বরের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে না। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য সরকারি ছুটি এবং শনিবারও আমরা কাজ করলেও বেশকিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাচ্ছে। এ জন্য ফল প্রকাশে দেরি হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃতীয় পরীক্ষকের প্রয়োজন তৈরি হয়েছে। কমিশনের এ সংক্রান্ত সিদ্ধান্তও আছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাজ শেষ করার। কারণ এটি শেষ করতে পারলে আমাদের একটা বোঝা নেমে যায়।’ খাতা দেখার এ প্রক্রিয়া কবে শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অনেক খাতায় দুই পরীক্ষকের দেওয়া নম্বরে ২০ শতাংশের বেশি ব্যবধান হওয়ায় তা তৃতীয় পরীক্ষকের কাছে দেওয়া হয়েছে। সে কারণে পিএসসি চেষ্টা করেও ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি। এ প্রক্রিয়ায় যেতে না হলে আজকের (২৪ ডিসেম্বর) মধ্যে বৈঠক করে ফল প্রকাশের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.