- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মাও এলাকায়, বলা যেতে পারে একেবারে ফিল্মি কায়দায় বর ঠকানো যাকে বলে। বিয়ে করতে এসে কনের বাড়ি খুঁজে না পেয়ে ফিরে যায় বরযাত্রী। ঘটনাটি ঘটেছে ১০ ই ডিসেম্বর শীতের রাতে, একেবারে বন্ধু-বান্ধবের সাথে শোভাযাত্রা নিয়ে আজমগড় থেকে মাও পৌঁছেছিলেন বরযাত্রী, কিন্তু গন্তব্যে পৌঁছেও মেলেনি কনের বাড়ি।
একেবারে তন্নতন্ন করে গোটা শহর রাতভর খুঁজে ফেললেও মেলেনি কনের বাড়ি। এর পরেই ক্লান্ত হয়ে রাগে গনগনে হয়ে ফিরে যায় আজমগড়। এখন প্রশ্ন হল, এই শীতের রাতে কুয়াশার মধ্যে কনে পালালো শহর থেকে। প্রথম থেকে কথাবার্তা ও যে ঠিকানায় আসার কথা সেখানে উপস্থিত হলেও মেলেনি তার কোনো অস্তিত্ব।
স্বাভাবিকভাবেই বরযাত্রী এই রাগ ঝেড়েছে ঘটকের ওপর। যাচ্ছেতাই গালাগাল দিয়েছেন বরযাত্রী, এমনকি শনিবার সারা দিন আটকে রেখেছে তাকে। সবকিছুর পরে থানায় অভিযোগ জানানো হয় কিন্তু এক বিশাল ভুল করে ফেলে বরযাত্রী। কারণ এর আগে একবারও কনের বাড়ি যায়নি বরপক্ষ।
কিন্তু কনের সাজ গোজ উপলক্ষে কুড়ি হাজার টাকা এমনি হাতিয়ে নেয় বরপক্ষের কাছ থেকে। এর আগেও সেই যুবক বিয়ে করেছিল, কিন্তু আগের বউ বাপের বাড়ি যাওয়ার পর আর ফিরে আসে নি, এরপরে ফের পরিবার সেই যুবককে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেও এমন ঘটনার শিকার হয় তারা। সূত্র : সংবাদ প্রতিদিন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.