বাবা-মায়ের আলাদা থাকা নিয়ে যা বললেন কারিনা কাপুর খান

বিনোদন নিউজ

৭১ সালে বেশ ধূমধামের সঙ্গে বলিডের কিংবদন্তী অভিনেতা রণধীর কাপুর ও অভিনেত্রী ববিতার বিয়ে হয়। ব্যক্তিগত কারণে এই দম্পতি ১৯৮৮ সালে আলাদা থাকতে শুরু করেন। ২০০৭ সালের অক্টোবর মাসে দু’জনের আবারও পুনর্মিলন ঘটে। কিন্তু তারা কখনও বিবাহবিচ্ছেদ করেননি, ১৯ বছর আলাদা ধরে ছিলেন। তাদের দুই মেয়ে ও বলিউড অভিনেত্রী কারিশমা এবং কারিনা কাপুর এই সময়ে ববিতার সাথে থাকতেন।

সম্প্রতি, কারিনা তার বাবা-মা সম্পর্ক নিয়ে মুখ খুললেন। একজন সিঙ্গেল মায়ের কাছে তারা কীভাবে বেড়ে উঠেছেন সেকথাও জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম মিড ডে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী কারিনা এক সাক্ষাৎকারে বলেছেন, মা আমার সেরা বন্ধু। তবে বাবাকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তিনি কখনও কারও মনোযোগ চাননি। বরং সবসময় নিরবে থেকে আমাদের সহযোগিতা করে গেছেন।

ওই সাক্ষাৎকারে কারিনা আরও বলেন, আমার বাবা-মায়ের একটি সুন্দর সম্পর্ক রয়েছে। তবে কখনও কখনও দু’জন লোক বুঝতে পারে তাদের জীবন তাদের পরিকল্পনা মতো চলছে না। এর চেয়ে ভালো দুজন একসঙ্গে না থাকলে। এরপরও তারা ভালো বন্ধু হতে পারে এবং নিজেদের সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। এটা জরুরি না না যে তাদেরকে একই ছাদের নিচে একসঙ্গে থাকতে হবে। আমার বাবা-মাও তাই করেছেন। ছেলেবেলাতেই কারিশমা আর আমি বিষয়টি বুঝতে পেরেছি। প্রায় ৩৫ বছর ধরে দেখছি বাবা-মা সব ব্যাপারেই আমাদের সঙ্গে রয়েছেন। যখন তাদের এক সঙ্গে থাকা প্রয়োজন হয় তখন তারা একসাথে হয়েছেন। তবে তারা দিনের পর দিন একসঙ্গে থাকেননি।

বাবা-মা ছাড়াও কারিনা তার বড় বোন কারিশমা কাপুরের সাথে ঘনিষ্ঠতার কথাও শেয়ার করেছেন ওই সাক্ষাৎকারে। তিনি জানান, তারা দুই বোন সময় পেলেই একসঙ্গে খাওয়াদাওয়া করেন কিংবা বেড়াতে যান। বোন সম্পর্কে কারিনা বলেন, আমরা খুবই ঘনিষ্ঠ। বোনের চেয়েও আমরা বেশি বন্ধু। আমরা সব কিছুই শেযার করি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.